দুটো মন আজও দুটিকেই চাই
দুটো মন আজও দুটিকেই চাই। অভিমানী স্রোতে বয়ে চলে যায় দুজন আজও একা,জীবন যুদ্ধে বোকা জানলোনা সেই প্রেমিক টি, ভালোবাসা ছিলো ভীষণ খাঁটি। সুপর্ণা ঘোষ (১৪ সেপ্টেম্বর ২০১৭)
দুটো মন আজও দুটিকেই চাই। অভিমানী স্রোতে বয়ে চলে যায় দুজন আজও একা,জীবন যুদ্ধে বোকা জানলোনা সেই প্রেমিক টি, ভালোবাসা ছিলো ভীষণ খাঁটি। সুপর্ণা ঘোষ (১৪ সেপ্টেম্বর ২০১৭)
ময়দানের ঐ ট্রামটা জানিস,আমার প্রেমের গল্প জানে, সেথায় তোকে প্রথম ছোয়া,বুক ভরে তোর গন্ধও নেওয়া। ভালোবাসি শব্দ দুটো পারেনা আর আমায় ছুঁতে, আমি আরো পথ হেঁটেছি, অপেক্ষাতে..অপেক্ষাতে।। সুপর্ণা ঘোষ (১২ সেপ্টেম্বর ২০১৭)
১২ই ডিসেম্বর, ঘোষ বাবুদের ২৫তম বিবাহবার্ষিকী, সুচিত্রা দেবীর সংসারের চাপ, মেয়ে দের লেখা পড়া, নিজের স্কুল সামলে নিজের জন্য এক বিন্দুও সময় থাকেনা। এতগুলো বছর ঠিক একি ভাবে নিজে হাতে সন্তান ও স্বামীর সেবা করে চলেছেন, কোনো রকম অভিযোগ ছাড়াই। দীর্ঘ ছয় বছর প্রেম তার পর বিয়ে। বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। তখন সুচিত্রা দেবী চাকরি … Read more
তুই আজ নীরব হয়ে আছিস গোপনে জানি আজও ভালোবাসিস, থাকনা সে সব গল্প হয়েই থাক উপন্যাস টা অন্য রূপ পাক।।
পেছন থেকে নয়, সামনে এসো, চোখে চোখ রেখে ছুরি মারো বুকে যেহেতু পুরোনো প্রেমের চলে যাওয়াই রীতি, নতুনের সুখে।। সুপর্ণা ঘোষ (০৯ সেপ্টেম্বর ২০১৭)
হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে, ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে! মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে, দুহাত খুলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়! “ভালোবাসি!!!”
সাড়ে ছটা বাজতে না বাজতেই কলিং বেল টা বেজে ওঠে প্রত্যেক দিন। মা টেনে হিঁচড়ে মুখে জল দিয়ে বসিয়ে দেয় পড়তে। হ্যাঁ, যিনি এতো সকাল সকাল হাজির , উনি আসলে মেঘের ইংরেজি মাস্টারমশাই, অভিষেক মান্না। বছর ৬০ এর ভদ্রলোক, ছিপছিপে চেহারা, কর্কশ গলা, মাটির মানুষ। মেঘের উপর কেমন যেন একটা দুর্বলতা আছে মান্না স্যারের। আজ … Read more
অগণিত মানুষের জীবনের বিনিময়ে দেড়শত বছরের ইংরেজ শাসন থেকে স্বাধীনতা পেলাম আমরা আমাদের দেশ। স্বাধীনতা পেলো সেই ছেলেটি যে বহু চেষ্টা করেছিল সম্পর্কটা বাঁচাতে।কিন্তু পারেনি ,ভালোবাসার মানুষটির বিয়ে আজ ।আজ থেকে সেই মিথ্যে সম্পর্ক থেকে সে ও স্বাধীন। আজ স্বাধীন হলো ২০৩ নম্বর ঘরের বুড়িটা , দীর্ঘ তিন বছর একটি বার তার সন্তান কে দেখতে … Read more
তখন সেকেন্ড (2nd) ইয়ার এর পরীক্ষা শুরু হতে আর মাত্র দু-সপ্তাহ বাকি। এই শেষ দুটি সপ্তাহ মা সরস্বতী কি পরিমান ভর করেন যে, টুপ টুপ করে এক দুটো বেক লগ নিয়েও সেমিস্টার ক্লিয়ার করে ফেলেছে, এরকম উদাহরণ কিছু কম নেই। যাইহোক শুরু হলো লেখা পড়া, সেকেন্ড ইয়ারে হোস্টেলের যে রুমটিতে আমি থাকতাম, আমার বেড বাদ … Read more
বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি সময় পেরোয় ভীষণ রাকম কলকাতা তুমি বড্ডো দামী — সুপর্ণা ঘোষ (২৪ জুলাই ২০১৭)
৪:৩০এ ঘুম থেকে ওঠা আর ৪:৩০এই ঘুমোতে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক ?। প্রথমটা কষ্টকর প্রয়োজন,আর দ্বিতীয়টা কি ভীষণ ইজি,কি যে দুঃখু। সুপর্ণা ঘোষ (২২ জুলাই ২০১৭)
ফেলে দেওয়া চিঠি, কবিতার বই তোকে দেওয়া ফুল, জলে ভেজা তৃণ কুড়িয়েছি আমি সমস্তটাই বলিনিতো কক্ষন।। — সুপর্ণা ঘোষ (২০ জুলাই ২০১৭)