Quotes কলকাতা তুমি বড্ডো দামী by Suparna Ghosh KundaJuly 24, 2017April 5, 2023 বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি সময় পেরোয় ভীষণ রাকম কলকাতা তুমি বড্ডো দামী — সুপর্ণা ঘোষ (২৪ জুলাই ২০১৭)
কেন তুই এমন হলি কেন তুই এমন হলি! বুকের মাঝে ছোট্ট কোনে হঠাৎ করে মিশে গেলি! হাসি কান্না শব্দ দুটো এখন খালি সময় গোনে সকাল বিকেল কাজের ফাঁকে লুকিয়ে তোর গল্প শোনে সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭) October 10, 2017April 5, 2023
পেছন থেকে নয়, সামনে এসো পেছন থেকে নয়, সামনে এসো, চোখে চোখ রেখে ছুরি মারো বুকে যেহেতু পুরোনো প্রেমের চলে যাওয়াই রীতি, নতুনের সুখে।। সুপর্ণা ঘোষ (০৯ সেপ্টেম্বর ২০১৭) September 8, 2017April 5, 2023
আয়না চুল বাঁধেছি, হটাৎ আয়নার ওপাশের আমি আমাকে জিজ্ঞাসা করলো- “কিরে আছিস কেমন ?” বললাম- “বেশ আছি,দিব্বি ভালোই।” শুনে ও হেসে কুটপাটি, বললো- “বেশ পরিপাটি করে গুছিয়ে ভালো আছি সাজতে শিখেছিস!” সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী ২০১৮) January 14, 2018April 5, 2023