তুই আজ নীরব হয়ে আছিস
তুই আজ নীরব হয়ে আছিস গোপনে জানি আজও ভালোবাসিস, থাকনা সে সব গল্প হয়েই থাক উপন্যাস টা অন্য রূপ পাক।।
তুই আজ নীরব হয়ে আছিস গোপনে জানি আজও ভালোবাসিস, থাকনা সে সব গল্প হয়েই থাক উপন্যাস টা অন্য রূপ পাক।।
পেছন থেকে নয়, সামনে এসো, চোখে চোখ রেখে ছুরি মারো বুকে যেহেতু পুরোনো প্রেমের চলে যাওয়াই রীতি, নতুনের সুখে।। সুপর্ণা ঘোষ (০৯ সেপ্টেম্বর ২০১৭)
হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে, ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে! মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে, দুহাত খুলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়! “ভালোবাসি!!!”
বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি সময় পেরোয় ভীষণ রাকম কলকাতা তুমি বড্ডো দামী — সুপর্ণা ঘোষ (২৪ জুলাই ২০১৭)
৪:৩০এ ঘুম থেকে ওঠা আর ৪:৩০এই ঘুমোতে যাওয়ার মধ্যে বিস্তর ফারাক ?। প্রথমটা কষ্টকর প্রয়োজন,আর দ্বিতীয়টা কি ভীষণ ইজি,কি যে দুঃখু। সুপর্ণা ঘোষ (২২ জুলাই ২০১৭)
ফেলে দেওয়া চিঠি, কবিতার বই তোকে দেওয়া ফুল, জলে ভেজা তৃণ কুড়িয়েছি আমি সমস্তটাই বলিনিতো কক্ষন।। — সুপর্ণা ঘোষ (২০ জুলাই ২০১৭)
আমি দেব কাঠ ফাটা রোদের বিষ.. তুই ওদের ছায়ার কোলে আনন্দ দিস। সুপর্ণা ঘোষ (৩১ মার্চ ২০১৭)
আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, ভালোলাগা ভালোবাসা মিশে হলো দুই।। সুপর্ণা ঘোষ (২৯ মার্চ ২০১৭)
খাঁচার বাধন আলগা হলে,পাখি তোমায় দেবে ফাঁকি রূপকথা তো গল্প পাতায়,এসো ভালোবেসে বাঁচি। সুপর্ণা ঘোষ (২৮ মার্চ ২০১৭)
অপেক্ষা আর মন খারাপে ক্লান্ত দুটো চোখ.. সব দুঃখ আমি নিলাম,তোর ভালো হোক।। সুপর্ণা ঘোষ (২৬ মার্চ ২০১৭)
আমার যা কিছু অগোছালো এলোমেলো তোকে দিলাম, ভালোবেসে তোর সব টুকু নিলাম।। সুপর্ণা ঘোষ (২৪ মার্চ ২০১৭)
ঐ ,আমি মরে গেলে কি করবি?? – আর বাঁচার কারণ খুঁজবোনা .. সুপর্ণা ঘোষ (২৪ মার্চ ২০১৭)