তোর মতো একটা বুক চাই

আমার তোর মতো একটা বুক চাই, হটাৎ করে ঝুপ করে লুকোচুরিতে মাতবো। আমার তোর মত একটা লোক চাই, রান্নাবাটি খেলনাপাতি ছোট্ট ঘর বাঁধবো।। সুপর্ণা ঘোষ (১০/০৩/২০১৮)

আমি পেলাম তোকে

সেদিন তুই হটাৎ এলি, বন্ধুত্বের হাত বাড়ালি বন্ধুত্ব তমকা পেলো, আমি পেলাম তোকে রান্না বাটি ব্যস্ত জীবন ঝড়ের মতো ছোটে। সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)

পাগলী

মনে আছে সেই পাইন বাগান! যেখানে তুই আদর করে নাম দিলি এই পাগলী টাকে! হাঁটুর উপর বসে তোকে বলতে হবে, জেদ ধরলি ওরে পাগল, তুই তো আমার এক পৃথিবী, বুকের মাঝের মস্ত জমি, প্রাসাদ সম…

আমি বৃষ্টি ভালোবাসি

ছাদের সব থেকে প্রিয় জায়গাটা হলো বাড়ির একদম পেছনে, জলের ট্যাঙ্কের পাশের একচিলতে খোলা কোন। দূরে একটা বৃদ্ধাশ্রম আর স্টেডিয়ামটা দেখা যায়। আগে রোজ আসতাম, এখন বৃষ্টি হলে মাঝে মাঝে আসি, দূর থেকে ছোট বেলাটা…

এখনো

এখনো কি বৃষ্টি হলেই এক ছুট্টে ছাঁদে আসিস! এখনো কি মন ভিজলে ভেজা কাঁচে ছবি আঁকিস? এখনো চোখ বুজে তুই আমার কথা ভাবিস নাকি! গল্প গুলো এখনো কি উপন্যাস হতে বাকি? সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী…

আয়না

চুল বাঁধেছি, হটাৎ আয়নার ওপাশের আমি আমাকে জিজ্ঞাসা করলো- "কিরে আছিস কেমন ?" বললাম- "বেশ আছি,দিব্বি ভালোই।" শুনে ও হেসে কুটপাটি, বললো- "বেশ পরিপাটি করে গুছিয়ে ভালো আছি সাজতে শিখেছিস!" সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী ২০১৮)

তুমি আমি পাশাপাশি

পার্কের দক্ষিণ কোনের বেঞ্চটাই চাবি দিয়ে ঘষে লেখা তোমার আমার নামটা একদিন আমাদের গল্প বলবে, পেরিয়ে প্রায় পঞ্চাশটা বছর, সেই একই বেঞ্চ, তুমি আমি পাশাপাশি, গল্পে ডুবে আমরা দুজন, হাতের আইসক্রিমটা গলবে। সুপর্ণা ঘোষ (০৮…