আমি বৃষ্টি ভালোবাসি

ছাদের সব থেকে প্রিয় জায়গাটা হলো বাড়ির একদম পেছনে, জলের ট্যাঙ্কের পাশের একচিলতে খোলা কোন। দূরে একটা বৃদ্ধাশ্রম আর স্টেডিয়ামটা দেখা যায়। আগে রোজ আসতাম, এখন বৃষ্টি হলে মাঝে মাঝে আসি, দূর থেকে ছোট বেলাটা দেখতে লাগে বেশ। আমি বৃষ্টি ভালোবাসি। সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)

শায়িত অবস্থায় বুদ্ধ

– সুপর্ণা ঘোষ (Jan 2018)  গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ মহাপরিনিব্বাণ সুত্ত অনুসারে গৌতম বুদ্ধের বয়স যখন আশি বছর, তখন তিনি তাঁর আসন্ন মৃত্যুর কথা ঘোষণা করেন। পওয়া নামক একটি স্থানে অবস্থান করার সময় চণ্ড নামক এক কামার তাঁকে ভাত ও শূকরমদ্দভ ইত্যাদি খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। এই খাবার খাওয়ার পরে গৌতম আমাশয় দ্বারা আক্রান্ত হন। চণ্ডের দেওয়া খাবার যে তাঁর মৃত্যু কারণ নয়, আনন্দ যাতে তা চণ্ডকে বোঝান, সেই … Read more

চিঠি গুলো

তোমার দেওয়া চিঠি গুলো আমি যত্নে রেখেছি তুলে, ভীষণ প্রিয় যদিও প্রেম ভরা ছিল শুধু ভুলে।। সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী ২০১৮)

এখনো

এখনো কি বৃষ্টি হলেই এক ছুট্টে ছাঁদে আসিস! এখনো কি মন ভিজলে ভেজা কাঁচে ছবি আঁকিস? এখনো চোখ বুজে তুই আমার কথা ভাবিস নাকি! গল্প গুলো এখনো কি উপন্যাস হতে বাকি? সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী ২০১৮)

আয়না

চুল বাঁধেছি, হটাৎ আয়নার ওপাশের আমি আমাকে জিজ্ঞাসা করলো- “কিরে আছিস কেমন ?” বললাম- “বেশ আছি,দিব্বি ভালোই।” শুনে ও হেসে কুটপাটি, বললো- “বেশ পরিপাটি করে গুছিয়ে ভালো আছি সাজতে শিখেছিস!” সুপর্ণা ঘোষ (১৪ জানুয়ারী ২০১৮)

তুমি আমি পাশাপাশি

পার্কের দক্ষিণ কোনের বেঞ্চটাই চাবি দিয়ে ঘষে লেখা তোমার আমার নামটা একদিন আমাদের গল্প বলবে, পেরিয়ে প্রায় পঞ্চাশটা বছর, সেই একই বেঞ্চ, তুমি আমি পাশাপাশি, গল্পে ডুবে আমরা দুজন, হাতের আইসক্রিমটা গলবে। সুপর্ণা ঘোষ (০৮ জানুয়ারী ২০১৮)

তবু মনে রেখো

তবু মনে রেখো মনে না পারলে মগজে রেখো প্রেম না এলে ঘৃণায় বেঁচো তবু মনে রেখো সুপর্ণা ঘোষ (০৮ জানুয়ারী ২০১৮)

ফাঁকা মন

বৃথা চেষ্টা অবুঝ রে তোর..মন যে বড়ই বোকা। খুঁটির বাঁধন শক্ত হলেও ভিতর করবে ফাঁকা। — সুপর্ণা ঘোষ (১৪ সেপ্টেম্বর ২০১৭)

মেয়ে তুমি ★ সুপর্ণা ঘোষ

মেয়ে তুমি যতই ভালো হও তবুও তুমি স্বামীর প্রিয় নও, তোমার বাবার বাড়ি গাড়ি দেখে, স্বামী তোমায় ভালোবাসতে শেখে। মেয়ে তুমি যতই বড় হও শিক্ষা ,সমাজ দেখে আগে ভাগে বউ মা হলেই “ঝোলে নুন টা কম” হঠাৎ নিজেকে উচ্ছিষ্ট লাগে। মেয়ে তুমি শক্তিশালী হও নিজের লড়াই লড়বে বলে বাঁচো সমাজ সেদিন থোমকে যাবে জেনে দুর্গা … Read more

ভাঙাচোরা

স্টেশন এ ঢুকে ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখেই রাই একছুট্টে ট্রেন এ উঠে পড়ল ।আজ আর এতটুকু দাঁড়াতে ইচ্ছে হলোনা ওর।পেছন না ফিরে সোম কে বলল আসি রে। প্লাটফর্মে দাঁড়িয়ে নিস্পলক দুজন দুজনকে দেখলো,তারপর ……। অফিস থেকে বেরিয়ে সোম এর সাথে খানিকক্ষন সিটি সেন্টার এ বসে আড্ডা খুনসুটি,তার পর বাড়ি। না না প্রতিদিন না ,আজ এই … Read more

অটোওয়ালা

৯.৩০টাই ব্যারাকপুর লোকালটা মিস হলেই ব্যেস, বসে থাকতে হয় সেই ৯.৫৭এর নৈহাটি লোকাল এর জন্য। ঠাণ্ডাটা বেশ জমিয়ে পড়েছে। লেপের ওম ছেড়ে কটকটে ঠাণ্ডা মেঝেতে পা ফেলতে হবে ভেবেই মনটা কেমন খারাপ হয়ে যায় রাই এর। প্রতিদিন উঠতে দেরি, উঠে তাড়াহুড়ো, মুখে কিছু একটু গুজে, ঘাড়ে আপিসের ঝোলা, দে ছুট ‘রানার চলল রানার’ স্টাইলে। তারপর … Read more