রাত্রি

রাত, তুমি একটু থেমে যাও অশ্রু মাখা চোখ দুটোকে স্বস্তি তুমি দাও; নিঃশব্দে তোমার কোলে দুঃখ গুলো রাখি শব্দ ছকের মাঝে আমার অতীত মাখা মাখি। হাসি হাসায় কাঁদি কাঁদায় মন্দ ভালোর মাঝে, মনের ভেতর তোমায় খুঁজি সকাল কিংবা সাঁঝে। সেদিন থেকে তুমিই সাথী যেদিন থেকে একা কৃষ্ণ কালো বক্ষে তোমার চাঁদ রয়েছে বাঁকা। — সুপর্ণা … Read more

জন্মদিন

ছোট্ট আমি ছোট্ট তুই ছোট্ট আকাশ কালো.. একরত্তি এই পৃথিবীর তুই ই আমার আলো। বাঁধবো তোকে বাহু ডোরে বাঁধবো বুকের মাঝে.. জাপটে ধরে হারিয়ে যাব পিদিম আলোর সাঁঝে । জন্মদিনের মিষ্টি আদর মুখ ভরা হাসি.. তুই কি জানিস তোকে আমি কত্ত ভালোবাসি । হাসবি গাবি মন মাতাবি দুঃখ দূরে যাক.. বছর বছর আসুক এদিন ,মিষ্টি … Read more

চিরকুট

হটাৎ করে বাসের ভাড়াটা না দিয়েই রাই বাস থেকে নামতে যাবে, কন্ডাক্টরদের ডাকে ওর সম্বিত ফিরলো। মন ভালো নেই ওর ,৫বছরের সম্পর্কের ইতি টেনে ঘরে ফিরছে। অফিস থেকে দু দিনের ছুটি নিয়েছিলো রিভুর সাথে একটা অউটিং এর জন্য। প্লান মতো সকালের ট্রেন নামখানা লোকাল ধরে শেষ স্টেশন নামখানা, সেখান থেকে ২০মিনিট এর রাস্তা, ফেজারগঞ্জ। জায়গাটায় … Read more

চুলের খোঁপাটা খুলে

চুলের খোঁপাটা খুলে দেখি তোর গন্ধ পাচ্ছি।।। এরকম হয়?? তুই মিশে গেছিস নিঃস্বাস এ বিশ্বাস হয়ে । — সুপর্ণা ঘোষ (১৫ ফেব্রুয়ারী ২০১৭)

মনের ঘরে কালবোশেখী

তোর ভারী গলা, মাথায় টুপি, ব্যালকনি থেকে প্রথম তোকে দেখি .. চোখে চোখ, মুচকি হাসি, আমার মনের ঘরে কালবোশেখী। — সুপর্ণা ঘোষ (১২ ফেব্রুয়ারী ২০১৭)

সুখ তারা

শুনছো আমার রাত্রি জাগা তারা মধ্যে রাতের স্বপ্ন দিশাহারা ; রাত্রি জাগার সঙ্গী যদি হও আমার থেকে আমাই নিয়ে নাও, তুমি আছো বুকের বাম পাশে হাসলে তুমি আমার দুচোখ হাসে; কথাই কথাই অশ্রু এলে চোঁখে তুমিও কাঁদো আমার সাথে বসে; চাওয়া পাওয়ার গন্ডি টাকে ছেড়ে চলো হারায় সব কিছু পেরিয়ে; নাইবা হলাম আমরা সুখের সাথী … Read more

সাথী হারা

লিখতে বসে চোখটি বুজে,তার ছবিটি মনে আসে।তুলির টানে প্রানের গানেসে আসে মনের ক্যানভাসে।।সে যে ছিল চিরদিন কেবলই আমার পাশে,বাঁচতে আমি চেয়েছিলামশুধু তাকেই ভালোবেসে।।নিত্য কালের সঙ্গী হয়েফুলের মতন পাঁপড়ি মেলে,আলো ছায়ার রঙ্গীন খেলায়মাতিয়ে দিয়ে হারিয়ে গেলে।সপ্ত ঋষির মাঝে আমার মন তোমারে খুঁজতে চায়,কিন্তু, যে যায় সে কি ফেরে!সাথী হারা পাখির মতনফিরে কি সে আসে নীড়ে।।

প্রশ্ন

আজ মনের নানা প্রশ্নের দ্বিধা জালেআমি দাঁড়িয়ে একা।যখন প্রশ্নেরা শুধুই বুনে চলেছেপ্রশ্নের,অনন্ত অভেদ্য মায়াজাল।যদিও,যাকে ঘিরে এতো প্রশ্নসে আমার অতীত, সে আমার কাল।প্রেম! সেতো কবির ভাবনার ছায়াপথের চিলেকোঠা,আর আমার, হৃদয় নিঃস্বরিতঅসম্পূর্ণ কিছু অশ্রু ফোটা।।