Quotes মনের ঘরে কালবোশেখী by Suparna Ghosh KundaFebruary 12, 2017April 16, 2023 তোর ভারী গলা, মাথায় টুপি, ব্যালকনি থেকে প্রথম তোকে দেখি .. চোখে চোখ, মুচকি হাসি, আমার মনের ঘরে কালবোশেখী। — সুপর্ণা ঘোষ (১২ ফেব্রুয়ারী ২০১৭)
রং এর খেলায় রঙিন ফাগুন রং এর খেলায় রঙিন ফাগুন, পলাশ রাঙা মুঠোর আগুন । আমার চৌরা কপাল প্রখর সিঁথি ,মিথ্যা প্রেমের প্রতিশ্রুতি। সুপর্ণা ঘোষ (০৩ মার্চ ২০১৭) March 3, 2017April 16, 2023
তোর মতো একটা বুক চাই আমার তোর মতো একটা বুক চাই, হটাৎ করে ঝুপ করে লুকোচুরিতে মাতবো। আমার তোর মত একটা লোক চাই, রান্নাবাটি খেলনাপাতি ছোট্ট ঘর বাঁধবো।। সুপর্ণা ঘোষ (১০/০৩/২০১৮) March 10, 2018April 5, 2023
ইচ্ছে হয় হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে, ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে! মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে, দুহাত খুলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়! “ভালোবাসি!!!” September 6, 2017April 5, 2023