বিষ্ণুপুর ভ্রমণ ★ সুপর্ণা ঘোষ

কলকাতা থেকে মাত্র ২৫৭ কিমি দূরত্বে প্রাচীন মল্লভূমের রাজধানী ও মন্দিরের শহর বিষ্ণুপুর। ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেলো একদম হুট করেই। সাথে সাথে ট্রেন টিকিট ও তারসাথে  রাত্রিবাসের উপযুক্ত ব্যবস্থা। তারপর যাত্রা শুরু। এবার আমাদের বেড়ানোর কেন্দ্রবিন্দু হল শিল্প সংস্কৃতি ও সঙ্গীতের পীঠস্থান তথা প্রাচীন ইতিহাস আর উপকথার শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুরে প্রায় ৬২ জন রাজা … Read more

মায়ের মত ★ সুপর্ণা ঘোষ

বিয়ের পরদিন যখন তোমার বাড়ি এলাম, আদর করে যে বললে তুই আমার মেয়ের মতো থাকবি। তবে আজ কেন শাখা না পড়া, সালোয়ার পড়া বা অফিস থেকে ফিরতে লেট হলেই আমার চরিত্রে কালি ছেটাতে তোমায় দু-বার ভাবতে হয়না! মা বলে তো আমিও ডাকি, আমার মা এর ডাকে তো আমি কখনো পার্থক্য করিনি! তবে? ‘মেয়ে’ আর ‘মেয়ের … Read more

মাহারাণী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়

(পর্ব ১) অফিস আসার পথে ফেসবুক ঘাটতে ঘাটতে হটাত চোখ আটকে গেলো কৃষ্ণচুড়া গাছ টায়। না ঠিক গাছ না, আসলে একটা ছবি। প্রিয় আল্পনা দি, শেয়ার করেছেন আমার ছেলে বেলার ফেলে আসা স্মৃতি মেদুর কিছু জায়গা। আমার স্কুল। আল্পনা দি হলেন আমাদের দশম শ্রেণির অঙ্কের দিদিমনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, আজ এত গুলো বছর পর … Read more

মায়ের মেয়ে ★ সুপর্ণা ঘোষ

কি গো, অমন করে চেয়ে আছো যে! আজ বুঝি সেই বিচ্ছু মেয়ে বৃষ্টি ভেজার বায়না করেছে? দাওনা তাকে লিখতে মেঘের গায়ে, এক দুই তিন ছন্দ মিলুক মুক্তির পায়ে পায়ে। যেমন করে অন্ধকারে হটাৎ অসাবধানী, আমি তোমায় তোমার থেকে অনেক বেশি জানি। আগলে রেখো দুহাত দিয়ে কুঁড়ি যেমন শাখে, মায়ের আদর সোহাগ দিও মা মরা অঞ্জনাকে।

বিচিত্র রূপনী- পার্থ বসু (বই রিভিউ) ★ সুপর্ণা ঘোষ

রবীন্দ্রনাথ নারীকে দেখেছেন বিচিত্র বেশে। এই বইতে লেখক সেই বিচিত্র নারীকে আবিষ্কার করেছেন জীবনের বিচিত্র ক্ষেত্রে। তাঁদের প্রেম, প্রেরণা, সুর ও সংগ্রামের নিবিড় বিবরণে উজ্জ্বল হযে রইলেন সেই সব চেনা-অচেনা নারী। এতে পাবেন গত শতকের স্বামিহীনা মৃত বৎসা এক ব্যাখ্যাত কবি যাঁর এক বিদেশি বিদগ্ধ জনের সঙ্গে ব্যর্থ প্রেমের কথা বহুকাল অনুদঘাটিত ছিল। পাবেন সত্যজিৎ … Read more

পুরী ভ্রমণের অভিজ্ঞতা ★ সুপর্ণা ঘোষ

সমুদ্রের প্রতি আমার একটা অমোঘ আকর্ষন আছে সেটা অস্বীকার করতে পারি না। কিন্তু এর আগেও বহুবার পুরী গিয়েছি তাই এবারে পুরী যাওয়ার কথা উঠতেই বাবাকে আগে থেকেই জানিয়ে দিলাম, এবার তবে খালি সমুদ্র আর কিচ্ছুটি না। কিন্তু সারাদিন সমুদ্রের ধারে কি করব সেটাও একটা সমস্যা। পুরীর আশেপাশে যে দর্শনীয় স্থান গুলি আছে তা আগে বেশ … Read more

তারানাথ তান্ত্রিক” ও “অলাতচক্র”( Book Review) ★ সুপর্ণা ঘোষ

ভৌতিক কিছু পড়বার ইচ্ছা হচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। খুঁজতে খুঁজতে অফিস যাওয়ার পথে কলেজ স্ট্রিটে একবার ঢু মেরে কিনে ফেললাম তারাদাস বন্দোপাধ্যাইয়ের “তারানাথ তান্ত্রিক” ও “অলাতচক্র”। দুটি বই নিয়ে একটি সিরিজ। সত্যি বলতে এই সিরিজ শুরু করেছিলেন তারাদাস বন্দোপাধ্যাইয়ের বাবা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিক এর আবির্ভাব বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর “তারানাথ তান্ত্রিক এর গল্প” তে। তারপর … Read more

ব্যস্ত তুমি ব্যস্ত আমি ★ সুপর্ণা ঘোষ

ব্যস্ত তুমি ব্যস্ত আমি ব্যস্ত জগৎ গোটায় ভীষণ কাজের মাঝেও তাই সবুজ আলো ফোটায়, নামের পাশে ওই আলোটা যখন বোঝায় ছিলে অপেক্ষারা দুমড়ে কেমন সুতোয় দেয় ঢিলে।

English টিংলিশ

নতুন কোম্পানী জয়েন করার এক মাসের মধ্যেই একদিন হঠাৎ করেই বস এর আদেশ, আজ দুঘন্টা এক্সট্রা টাইম থাকতে হবে। তাও আবার নিজের কাজের জন্য নয়। অন্য একটি ডিপার্টমেন্টের প্রক্সি হিসেবে। যাইহোক আমি নতুন তাই হ্যা না জিজ্ঞাসা নয়, সোজা আদেশ। নিজের কাজের জন্য বরাদ্দ নয় ঘন্টা শেষ করে আমি সন্ধ্যে সাতটায় গেলাম সেই অন্য ডিপার্টমেন্টে। … Read more

বছর চারেক পর । সৃজা ঘোষ । কবিতা পাঠ ★ সুপর্ণা ঘোষ

বছর চারেক পর – সৃজা ঘোষ দেখা হল বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। এখন অনেক হাল্কা রঙের শার্ট, ঠোঁটের নীচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রগচটা সেই চোখ দুটো ‘সংসারী’… বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ … Read more

ইতি নিয়তি ★ সুপর্ণা ঘোষ

ওঠ্, মা। -মা, আর একটু ঘুমোতে দাও না। -পাগলী মেয়ে। উঠে পড়। ওদিকে তোর বর উঠে পড়েছে হয়ত। মায়ের শেষ কথায় এক ঝটকায় পৃথিবী’র সমস্ত আলো যেন চোখে আছড়ে পড়ল সুমি’র। চোখ খুললেও মায়ের দিকে ফিরল না। মা তখনও মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। শেষের দিকের মায়ের কথা গুলো আর কানে ঢুকল না, নিজের হৃদপিণ্ডের আওয়াজ … Read more