Month: October 2017
মনে আছে সেই পাইন বাগান
মনে আছে সেই পাইন বাগান ! যেখানে তুই আদর করে নাম দিলি এই পাগলী টাকে! হাঁটুর উপর বসে তোকে বলতে হবে ,জেদ ধরলি ওরে পাগল, তুই তো আমার এক পৃথিবী, বুকের মাঝের মস্ত জমি,প্রাসাদ সম ঘর গোরলি। সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭)
বন্ধু তুমি
বন্ধু তুমি মনের মাঝে একটু জায়গা রেখো বন্ধু তুমি দিনের শেষে কিছুটা সময় থেকো। তোমার নামের উড়ো চিঠি যত্নে আছে রাখা, বন্ধুত্ব দিব্বি আছে আদর দিয়ে মাখা। সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭)
কেন তুই এমন হলি
কেন তুই এমন হলি! বুকের মাঝে ছোট্ট কোনে হঠাৎ করে মিশে গেলি! হাসি কান্না শব্দ দুটো এখন খালি সময় গোনে সকাল বিকেল কাজের ফাঁকে লুকিয়ে তোর গল্প শোনে সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭)