আমার ছোটবেলার নববর্ষে

সেই ছোট্ট বেলা থেকে আমার নববর্ষ কেটেছে অন্য রকম ভাবে।এখনও খানিকটা সেরকমই থেকেও বিস্তর বদলেছে। বছরের প্রথম দিনটি বেশ খানিকটা দূর্গা পূজা বা স্বরসতী পূজার সকালের মতোই ছিল। সক্কাল সক্কাল ঘুম থেকে উঠে স্নান সেরে, চিত্র সেলে কেনা জামা কাপড় পরে বেশ সেজে গুঁজে মা এর সাথে বাবার দোকান পৌঁছে যেতাম। পয়লা বৈশাখে চিরদিনই বাবার … Read more

বাঙালি ভুঁড়ি ভোজ সুক্ত ছাড়া অসমাপ্ত

প্রতিদিন সকালে উঠে আর অফিস থেকে ফেরার সময় একটিই চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে। আজ কি রান্না করব। তো আজ হঠাৎ ইচ্ছে হলো সুক্ত বানানোর।আমি আগে কখন বানাইনি।চট করে YouTube ঘুরে এলাম।বাড়ি ফেরার পথে সবজি নিলাম করলা,বেগুন,সজনে ডাটা,আলু,আর কাঁচা কলা। বাকি উপকরণ- ঘি, তেজ পাতা,সরষের তেল,লবন, পাঁচফোরঙ, কাঁচালঙ্কা, সরষে আর পোস্ত বাটা আর বড়ি, আমার … Read more

তিনটে ঘটনা

আজ আচমকা তিনটে ঘটনা হলো আকটার পর একটা । তেমন আহামরি কিছু না হলেও ,আমার নিস্তরঙ্গ জীবনে একদম ব্যাক টু ব্যাক এরকম অনেক দিন পর। ১) প্রথম ঘটনা টা হলো ওই ১২ টার দিকে।কাজ করতে করতে মাঝে মাঝেই আমার ফোনের দিকে চোখ যায়।খানিকক্ষণ ফোন ঘেটে ফের কাজে ফিরে আসি। আজ নেট অন করেই দেখি জিও … Read more

বাসন্তী পোলাও

২৫ বছরের এত বড় জীবনে ,মাত্র কিছুদিন আগে আমি জানলাম,এত দিন ধরে যে পোলাও নামে হলুদ হলুদ ভাত টা আমার বাড়িতে হয় ,সেটা আসলে বাসন্তী পোলাও। আর actual পোলাও নাকি নারকেলের দুধ দিয়ে বানানো হয়। তা এত রকম পোলাও এর গল্প শুনছি এমন সময় আমার মা এসে হাজির। আর কি আমার আবদারের ঠেলায় তাই আজ … Read more

চা আর মশলা মুড়ি

আমার দিদার বাড়ি যে গ্রামে, তার নাম টেয়া। ছোট থেকে দেখেছি দিদার বাড়িতে রান্না ঘরের দাওয়ায় মাটির উনুনে, পোড়ামাটির পাতিলে (হাঁড়ি), ঝাঁটা দিয়ে শেফালী মাসি মুড়ি ভাজত। প্রতিবার দিদার বাড়ি থেকে কেউ এলে বা আমরা গেলে দিদা, বাড়িতে ভাজা মুড়ি মা কে দিয়ে পাঠাত। সে মুড়ি আবার অনেক রকম, কখনো লাল চালের, কখন সেদ্ধ চালের … Read more

প্রেসার কুকারে ঝটপট ঝাল খিচুড়ি রান্নার রেসিপি

ঝড় বৃষ্টিই যখন হলো তখন খিঁচুড়িই হয়ে যাক! প্রেসার কুকারে ঝটপট ঝাল খিচুড়ি রান্নার রেসিপি উপকরন [columns] [column size=”1/2″]চিকেন ১ টি ভাতের চাল ৪ কাপ আদা বাটা ২ টেবিল চামচ রসুন বাটা ২ টেবিল চামচ পিয়াজ বাটা ১/২ কাপ সাদা এলাচ ৭/৮ টি ডালচিনি ২/৩ টি গোলমরিচ ৫/৬ টি লং ৪/৫ টি পাঁচ ফোঁড়ন ১/৪ … Read more

৫ থেকে ১০ মেশালি সব্জি

একা থাকি তাই সব্জি তেমন খাওয়া হয়না। আর খেলেই সব মিশিয়ে কখনো ৫ মেশালি, কখনো ৭ আবার কখনো ১০ মেশালি সব্জি। আমার ঘরে যা সব্জি ছিল সব ছোট করে কেটে সের্ফ তেলে ভেজে, জিরে গুঁড়ো আদাবাটা দিয়ে কোষে, নুন হলুদ দিয়ে হালকা জল। নিরামিষ ৫ মেশালি আমার ভালো লাগে। রসুন পেঁয়াজ দিলে সব্জি নিজস্ব স্বাদ … Read more

আলুর দই দম

গরম পড়েছে বলে বাবা দই এনে দিয়েছে বেশ খানিকটা। আমি একা মানুষ, কে খাবে ওতো দই? তাই এখন সবেতেই দই ঢালছি! আজ দই মাছ আর সাথে আলুর দম (তাতেও দই?)

রাইস দো সয়া প্রেসারিয়ো

আমার এক বন্ধু এই পদ টির নাম দিয়েছে “রাইস দো সয়া প্রেসারিয়ো” ? ভীষণ জলদি আর বেশ টেস্টি, চট জলদি রান্না হয়। বাড়িতে একা ? রান্না করতে ইচ্ছে করছেন ? ভাবছেন আজ রাতটা ম্যাগি দিয়েই সেরে ফেলব ? তাহলে আপনি একদম ঠিক জিনিস দেখছেন? ফ্রাই রাইস এর কুইক ভার্সন! একটা কুকার নিন, তাতে সাদা তেল আর একটু … Read more

উড়ো চিঠি

তোর নামে একদিন উড়ো চিঠি লিখবো উড়িয়ে দেব ছাদের কার্নিশে দাঁড়িয়ে। হওয়ায় ভেসে,গা দুলিয়ে ঝড়ে পড়বে আকাশ থেকে লিখে দেব যত রাগ অভিমান,হুস করে যাবে হারিয়ে। চিঠি লিখবো.. কার্নিশে দাঁড়িয়ে সুপর্ণা ঘোষ (০১/০৪/২০১৮)

দুর্দান্ত সন্তু – ২য় পর্ব

ছোট থেকেই চোর পুলিশ, কুমির ডাঙ্গা, লুকোচুরি এসব সন্তুর কাছে গল্পের মত। দুপুরে খাবার পর যখন পাড়ার ছেলেরা সবাই খেলতে যায়, মা তখন সন্তু কে কোলের কাছে নিয়ে একরকম জোর করেই ঘুমপাড়িয়ে দেয়। সন্তুর এতে ভীষণ আপত্তি, আরে বাবা সবার মা তো খেলতে দেয়, ওকে যে কেন মা এত আগলে রাখে! অগত্যা দিদিভাই ই ভরসা। … Read more

ভালোবাসা

ভালোবাসা ততক্ষণই সুন্দর, যতক্ষণ আমরা আমাদের প্রিয় পছন্দের মানুষটিকে ভালোবাসি বলতে পারিনা। ঠিক ততক্ষণই সুন্দর ,যখন আমরা বুঝতে পারি ,সেও একি ভাবে আমাকে পছন্দ করে। দুজনের বলতে না পারা এই বুক টিপ টিপ পছন্দ করার সময়টা কে আমি ভালোবাসি। ভালোবাসি বলে দিলে ,সেটা আর ভালোবাসা থাকেনা,হয়ে যায় প্রেম। প্রেম কখনো কারোকে সুখী করেনা..