Month: October 2017
ছোট্ট আমি ছোট্ট তুই ★ সুপর্ণা ঘোষ
ছোট্ট আকাশ কালো.. একরত্তি এই পৃথিবীর তুই ই আমার আলো। বাঁধবো তোকে বাহু ডোরে বাঁধবো বুকের মাঝে.. জাপটে ধরে হারিয়ে যাব পিদিম আলোর সাঁঝে । জন্মদিনের মিষ্টি আদর মুখ ভরা হাসি.. তুই কি জানিস তোকে আমি কত্ত ভালোবাসি । হাসবি গাবি মন মাতাবি দুঃখ দূরে যাক.. বছর বছর আসুক এদিন ,মিষ্টি সুখে থাক। — সুপর্ণা … Read more
একদিন
এভাবেই একদিন মিশে যাবো অচেনাদের ভিড়ে; হাতরাবি তুই ,খুজবি ভীষণ কাটবে সময় ,বাড়বে বয়স, নিঃশব্দে আমি সিঁথি রাঙাবো অন্য কারোর অবিরে। সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
এখন তা যে ভীষণ বারণ
হাতের লেখা বা গলার স্বর প্রেমে পড়ার হাজার কারণ; এসব নাকি সেকেলে মশাই এখন তা যে ভীষণ বারণ।। সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
বদলে গেছি
সময়টা পাল্টে গেছে অনুভূতিটাও নড়বড়ে আজ কি ভাবছো! বদলে গেছি! বদলানো কি খালি তোমাদেরই কাজ! সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
যন্ত্রনা
তোমার দেওয়া প্রত্যেকটা যন্ত্রনা আমাই বার বার সাহসী করেছে। সাহসী করেছে আমার বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে থাকা চাউনি কে। — — সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
সেদিন মধ্যরাতে
হঠাৎ প্লান কালীপূজোয় তিন দিন ছুটি, অভি আর সাথে তিন বন্ধু, গাড়ি নিয়ে যাত্রা শুরু গ্যাংটক এর উদ্দেশ্যে। অভি বরাবরই ‘উঠলো বাই তো কটক যাই’। নবমীর রাতের ছোট্ট একটি কারণে একরকম দুম করে উদিতার সাথে ব্রেকাপ। বুঝে ওঠার আগেই যোগাযোগের সব রাস্তা বন্ধ করে নিরুদ্দেশ হলেন সুন্দরী। অভি একটি নামি MNC এর বিজনেস হেড। অফিসের … Read more
ভালোবাসার ভাগ
প্রেমিকা ,বৌ বা বান্ধবী ,সব নিয়ে মেয়েরা নাকি ভয়ানক সন্দেহ বাতিক। আমাদের মেয়েদের জীবনের বেশির ভাগ সময়টাই কেটে যায় চারটে দেওয়াল আর কয়েকটা মানুষ কে ঘিরে। তার এই ছোট্ট সাম্রাজ্যের একমাত্র সম্পদ আপনি তার প্রেমিক বা স্বামী। মেয়েটি যতই স্বাধীনচেতা, স্বনির্ভর হোক না কেন ,তার সব থেকে দুর্বল নরম জায়গাটা আপনি জুড়ে আছেন। তাই রাগ … Read more
তোর সুখে থাকা ভীষণ দামী ★ সুপর্ণা ঘোষ
কবে যেন শেষ বার দেখা হলো তোর সাথে মনে হয় এই তো সেদিন বসেছিলিস ভীষণ কাছে সময় যেন নদীর স্রোত, ভেসে গেছি দুজন দুদিক কাছে আসার পাশে বসার মানুষরে তুই পাল্টে গেছিস, আমি সেদিনও ছিলাম একা আজও আছি দিব্বি জানিস! খালি কিছু পথের মোড়ে থমকে ভাবি তোকেই খানিক। ভালোথাক ভালোবাস, ভালোবেসে ভালো রাখ, তোর খুশি … Read more
একসাথে শুরু হলো চাঁদ দেখা
আজ হঠাৎ সেই সন্ধেটা মনে পরে গেলো, তোর সাথে প্রথম ফোনে কথা। তখন তোকে দেখিনি, খালি তোর গলার আওয়াজে চিনি। তুই বলেছিলিস ‘আকাশের দিকে তাকিয়ে বলো,কি দেখতে পাচ্ছ!’ আমি বলেছিলাম-‘খালি চাঁদ’ তুই বল্লি ‘আজ থেকে একসাথে শুরু হলো চাঁদ দেখা’।। — সুপর্ণা ঘোষ (১৩ অক্টোবর ২০১৭)
পাগলা তোর সঙ্গে (অনুসরণে জয় গোস্বামী) ★ সুপর্ণা ঘোষ
পাগলা তোর সঙ্গে যা ইচ্ছে তাই জীবন কাটাব পাগলা তোর সঙ্গে দূরে দূরেই কাটাব জীবন, তুই তার বাম গালে কানের পাশে চুল সরাবি ওর হাঁসিতে মিশে গিয়ে ঢলে পরবো তোর গায়ে। পাগলা তোর সঙ্গে না কথা বলা জীবন কাটাব পাগলা তোর সঙ্গে ডাইরির ভাঁজে কাটাব জীবন রং তুলি নিয়ে মাখা মাখি তোকে অতর্কিতে জাপ্টে ধরবো … Read more