মেয়ে তুমি ★ সুপর্ণা ঘোষ

মেয়ে তুমি যতই ভালো হও
তবুও তুমি স্বামীর প্রিয় নও,
তোমার বাবার বাড়ি গাড়ি দেখে,
স্বামী তোমায় ভালোবাসতে শেখে।
মেয়ে তুমি যতই বড় হও
শিক্ষা ,সমাজ দেখে আগে ভাগে
বউ মা হলেই “ঝোলে নুন টা কম”
হঠাৎ নিজেকে উচ্ছিষ্ট লাগে।
মেয়ে তুমি শক্তিশালী হও
নিজের লড়াই লড়বে বলে বাঁচো
সমাজ সেদিন থোমকে যাবে জেনে
দুর্গা তুমি ,দুর্বল আর নও।।

– সুপর্ণা ঘোষ ( 08/12/2017)

Leave a Comment